Tuesday, February 28, 2023

কথা

দীর্ঘদিন ধরে কথা নিয়ে একটা লেখা লেখার খুব ইচ্ছা। শুরুও হয়েছে --- তবে শেষ এখনো হয়নি। কথা নিয়ে প্রবন্ধ লেখার আগে কবিতা লেখা হয়ে গেল। 

----------
কথা
-----------
        ---- শুভেন্দু মাইতি

কথায় নাকি জগত চলে,       কথায় গড়ে সম্পর্ক,
কথায়  সুরে গানও যে হয়,      কথায় বাড়ে বিতর্ক।

কথায় সুখ কথায় দুঃখ,       কথায় ভালো মন্দ,
কথা না রাখলে পরে,       বিশ্বাস হয় ভঙ্গ।

কথা যদি মিথ্যা হয়,       সে কেমন কথা?
কথা যদি হয় কর্কশ,       মনে লাগে ব্যাথা ।

সত্য কথায় জোর দিও ভাই,       কোরো না ছলচাতুরি,
দূর থেকো ভাই তার কাছ থেকে,    যার কথায় মিথ্যা ভুরি-ভুরি।

ভালো সাজতে গিয়ে তুমি,       হারিও না তোমার ছন্দ,
লোকে মন্দ বলে বলুক,       মনে না রয় কোনো দ্বন্দ্ব।

কথায় কথায় এত গোল?       তবে কথা কওয়া কি বন্ধ?
কইবো কথা, নাকি কইবো না,        মনে রয় বড় ধন্দ।

কোথায় কখন কইবো কি,       ভাবছি মিছে বসে,
কইলে কথা, কমবে ব্যাথা,       কইবো কথা ঘষে।

মনের কথা অনেক দামী       চেপে রাখার কি দরকার?
সাধুর কথা অনেক দামী        মন দিয়ে শোনা দরকার।

"কথা কম, কাজ বেশি",        বলেছেন সাধু জনে,
শক্তি সঞ্চয় বাক সংযমে,        সংশয় কোনো না রয় মনে।

কথায় আঘাত দিও না কারেও       বোলো কথা সাবধানে,
আঘাত দিলে আঘাত বড়        আসবে নিজের জীবনে।

কথা বলার উপায় এক        বলছি কানে কানে,
কথায় দুঃখ না রয় কিছু,       মানো যদি মনে প্রাণে।

"ভাবিয়া বলিও কথা       বলিয়া ভাবিও না"
এই অভ্যাস ধরলে পরে       পিছে রবে মিছে ভাবনা।

বাকশক্তি বড় শক্তি,       কোরো না অবহেলা,
স্বল্প কথায় কাজ যদি হয়,       বেশি কথা মিছেই বলা।

No comments:

Post a Comment