Wednesday, June 29, 2011

অমৃতস্য পুত্রাঃ

২রা ফেব্রুয়ারী, ২০১১

অনেকদিন ধরে একটি কাগজ আমার purse-এর মধ্যে ঘোরাঘুরি করছে। মাস ত হবেই, বছরও হতে পারে। কাগজে একটি কবিতা লেখা। এটি কোনও একটি সময়ে লেখা। কিন্তু জীবন প্রাসঙ্গীক। কবিতাটি এইরকম -

কলেজের শিক্ষকগণ
ছেলেটারে শুধায় -
" তোমার আছে কি?"
বন্ধুবর্গ সাবধানী -
" এই ছেলেটা বখে গেছে।"
এড়িয়ে যায় সঙ্গ । পারলেই জিঙ্গেস করে -
"তোমার আছে কি?"
পাড়াপড়শি বাঁকা হাসি হেসে চলে যায়;
জিঙ্গাসু নয়নযুগল যেন সুধায় -
"তোমার আছে কি?"
তবু -ছেলেটাকে ছেড়ে যায় না
দিগন্ত বিস্তৃত নীল আকাশ,
বাতাস দেয় তার ফুস্‌ ফুস্‌ ভরিয়ে,
তার গানের গুন্‌ গুন্‌ সুরে সঙ্গ দেয় গাছপালা,
সঙ্গ দেয় চন্দ্র, সূর্য, গ্রহ, তারা -
বার বার কানে কানে বলে যায় -
"শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ" ।


2 comments: